1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় ৭ কোম্পানিকে জরিমানা - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় ৭ কোম্পানিকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নানান অনিয়মে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বীমা খাত। অধিকাংশ কোম্পানি সময়মতো বীমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এই খাত থেকে। এর মধ্যে নিয়মবর্হিভুত ব্যয় বীমা কোম্পানিগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এজন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)।

গত ১৩ জুন আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশিত ‘জরিমানা সংক্রান্ত তথ্য ২০২৪’ শিরোনামের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করে জরিমানা দেওয়া বীমা কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয়ের প্রকৃত অবস্থা জানতে ২০২২ সালে কোম্পানিগুলোর অফিস পরিদর্শন করে কর্তৃপক্ষের পরিদর্শন দল। এতে বেশ কয়েকটি কোম্পানির অতিরিক্ত ব্যয়সহ নানান অনিয়মের চিত্র উঠে আসে।

পরবর্তীতে এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষে দ্বিপক্ষীয় শুনানি হয়। এরপর জরিমানা করা হয়।

তথ্য অনুযায়ী, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে ২ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই কোম্পানিগুলো ইতিমধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই কোম্পানিটি এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। কোম্পানি কর্তৃপক্ষ এই অর্থ পরিশোধের জন্য সময় চেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com