1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির অস্থায়ী কার্যালয় পিপলস্ ইন্স্যুরেন্স ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই জুলাই-২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

মত বিনিময় সভায় ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এস এম নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ কাজিম উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিমাই কুমার সাহা, এক্সিকিউটিভ মেম্বার ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম পিএসসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আবদুল খালেক মিয়া, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম জিয়াউল হক।

এছাড়াও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ শামীম হেসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আবুল কালাম আজাদ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মানজুর নাদিম, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এ.এন.এম ফজলুল করিম মুন্সী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ গিয়াস উদ্দিন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ বদিউজ্জামান লস্কর, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. সারোয়ার জাহান জামিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com