1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফার ৬৯ শতাংশ কোম্পানিতে রেখে দেবে ইউনিক হোটেল - Business Protidin
শিরোনাম :
দায়ের বোঝায় জর্জরিত প্রাইম ইসলামী লাইফ এসএমই বৈশাখী মেলা শুরু হচ্ছে রোববার, কী কী থাকছে যুদ্ধের প্রভাবে অর্থনীতির গতি কমেছে বাংলাদেশে তীব্র গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে ৫০ শতাংশ: ঢাকা চেম্বার রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মুনাফার ৬৯ শতাংশ কোম্পানিতে রেখে দেবে ইউনিক হোটেল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ১০৪ কোটি ২২ লাখ টাকা বা ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিক হোটেলের ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.১৪ টাকা হিসেবে ১৫১ কোটি ৩২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৬০ টাকা করে মোট ৪৭ কোটি ১০ লাখ টাকা বা মুনাফার ৩১.১৩ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১০৪ কোটি ২২ লাখ টাকা বা ৬৮.৮৭ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

হোটেলটির আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ২০ শতাংশ মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৬.৪২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ৫.১৪ টাকা। যাতে আগের বছরের ২০ শতাংশ লভ্যাংশকে ২০২৩-২৪ অর্থবছরে কমিয়ে ১৫ শতাংশ ঘোষণা করা হয়েছে।

আগের অর্থবছরে হোটেল ব্যবসায়ী এ কোম্পানিটির শেয়ারপ্রতি ৬.৪২ টাকা করে ১৮৯ কোটি টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ২০% হারে শেয়ারপ্রতি ২ টাকা করে মোট ৫৮ কোটি ৮৮ লাখ টাকার লভ্যাংশ দেয়। যা ছিল নিট মুনাফার ৩১.১৫%।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইউনিক হোটেলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২৮ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৫৩.৮০ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com