1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বঙ্গবন্ধু পেনশন পলিসির নাম পরিবর্তন - Business Protidin
শিরোনাম :
বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা

বঙ্গবন্ধু পেনশন পলিসির নাম পরিবর্তন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র বাজারজাতকৃত একটি বীমা পলিসির নাম পরিবর্তন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অফিস আদেশ বলা হয়েছে, বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ) (টেবিল-৬০) এর নাম পরিবর্তন করে মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ) (টেবিল-৬০) করা হয়েছে।

এতে আরো বলা হয়, যারা বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ) ক্রয় করেছে তাদের বীমা পলিসি মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ) হিসেবে বিবেচিত হবে।

এক্ষেত্রে বীমাপত্রে উল্লেখিত সকল শর্ত ও সুবিধাদি অপরিবর্তিত থাকবে।

একইসঙ্গে করপোরেশনের সকল রিজিওনাল অফিস বা করপোরেট অফিসকে বীমা দলিলের সিডিউলে ‘বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ), (টেবিল-৬০)’ এর স্থলে ‘মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ), (টেবিল-৬০)’ সীল প্রদানপূর্বক বিনা মাশুলে সংশোধন করে দিতে বলা হয়েছে আদেশে।

অফিস আদেশে স্বাক্ষর করেছেন জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার-টি.এ আবু মোহাম্মদ মাঈনুদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com