1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নন-লাইফ বীমা খাত নিয়ে বুধবার বৈঠক ডেকেছে বিআইএফ - Business Protidin
শিরোনাম :
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, মঙ্গলবার কার্যকর সচেতনতা বৃদ্ধি ও বীমা শিল্প বিকাশে আমাদের করণীয় সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ আমানত হারানো আতঙ্কে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার হিড়িক

নন-লাইফ বীমা খাত নিয়ে বুধবার বৈঠক ডেকেছে বিআইএফ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: নন-লাইফ বীমা খাত নিয়ে বৈঠক ডেকেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । আগামী বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে (লেভেল-৩) এই বৈঠক আয়োজন করা হয়েছে।

ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে দেশের সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ফোরামের বিগত বৈঠকের সিদ্ধান্তের আলোকে নন-লাইফ বীমার একটি উপ-কমিটি গঠন করা; নন-লাইফ বীমার এজেন্ট কমিশনের উপর আলোচনা এবং বিবিধ।

সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com