1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা খাতের অফিসও বন্ধ থাকবে বৃহস্পতিবার - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বীমা খাতের অফিসও বন্ধ থাকবে বৃহস্পতিবার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বন্ধ থাকবে দেশের সরকারি বেসরকারি সকল বীমা কোম্পানির অফিস। এবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই দিন সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে।

এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বরাত দিয়ে বীমা কোম্পানিগুলোকে তা পরিপালনের নির্দেশনা দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটিকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

আর ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com