1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৮১৬ কোটি টাকা আত্মসাত: কারাগারে ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

৮১৬ কোটি টাকা আত্মসাত: কারাগারে ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানায় করা একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন- সাবেক পরিচালক শাহরিয়ার খালেদ, তানভীরুল হক, নূর মোহাম্মদ ডিকন ও একরামুল আমিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন ও আলমগীর কবির, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুর রাজ্জাক, সাবেক সিনিয়র নির্বাহী কর্মকর্তা সহ-সভাপতি কামাল হোসেন হাওলাদার, যুগ্ম নির্বাহী সহ-সভাপতি ও প্রথম সহকারী সহ-সভাপতি মোহাম্মদ মকবুল এলাহী।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় আসামি এমএ খালেক ও নজরুল ইসলাম বীমা কোম্পানিটির বোর্ড থাকাকালীন সময়ে বিভিন্ন সময়ে এসব সম্পদ ও অর্থ আত্মসাৎ করেছেন, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামিরা বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রায় ৮১৬ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com