1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী: কাজিম উদ্দিন - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী: কাজিম উদ্দিন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী বলে মন্তব্য করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

তিনি বলেন, ন্যাশনাল লাইফ দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশব্যাপী ন্যাশনাল লাইফে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লক্ষ লোক কাজ করছে।

১৮ অক্টোবর কক্সবাজার লংবীচ  হোটেলে সফল উন্নয়ন কর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী আয়োজিত মোটিভেশনাল কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও মোঃ খুরশীদ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

মোঃ কাজিম উদ্দিন আরও বলেন, কতিপয় কোম্পানী সময় মতো বীমা দাবী পরিশোধ করতে না পারায় জনমনে বীমার প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। আইডিআরএ এই সংকট উত্তরনে কঠোরভাবে কাজ করছে।

দাবী পরিশোধে ন্যাশনাল লাইফের শতভাগ ভূমিকা বীমার প্রতি মানুষকে আগ্রহী করে তুলছে। বীমা দাবী পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিগত বছরের মতো ন্যাশনাল লাইফ আগামীতেও জাতীয় পুরস্কার লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com