1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মোস্তফা গোলাম কুদ্দুসসহ সোনালী লাইফের ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

মোস্তফা গোলাম কুদ্দুসসহ সোনালী লাইফের ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাসপেন্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ বীমা কোম্পানিটির ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-পরিচালক রাকিবুল হায়াত আজ মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এসব পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের আবেদনে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে মোট ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

এতে আরো বলা হয়, গত ২০ আগস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com