1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবিরের পদত্যাগ - Business Protidin
শিরোনাম :
পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবিরের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়শন (বিআইএ)’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন শেখ কবির হোসেন।

গত সোমবার (২১ অক্টোবর) থেকে তিনি পদত্যাগ করেছেন। তবে শেখ কবির হোসেন তার পদত্যাগ সংক্রান্ত চিঠিটি বিআইএ’র নির্বাহী কমিটিকে পাঠিয়েছেন গত ২০ আগস্ট।

পদত্যাগপত্রে শেখ কবির হোসেন উল্লেখ করেছেন, বর্তমানে আমার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় আমার পক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র সভাপতির সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় আমি এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদ হতে আগামী ২১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে পদত্যাগ করলাম।

এদিকে সংগঠনের প্রেসিডেন্টের পদত্যাগের প্রেক্ষিতে আগামী সোমবার (২৮ অক্টোবর) কার্যনির্বাহী কমিটির বৈঠক আহবান করেছে বীমা মালিকদের সংগঠন বিআইএ। ওই বৈঠকে প্রেসিডেন্টের পদত্যাগ পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে চলতি বছরের ২১ আগস্ট আরেক চিঠিতে শেখ কবির হোসেন জানান, বর্তমানে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে বিআইএ’র সকল কর্মকান্ডে উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না।

এমতাবস্থায় তার স্বাস্থ্যগত অবস্থা ভালো না হওয়া পর্যন্ত অনুপস্থিতকালে এসোসিয়েশনের সংঘ বিধি অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং তার অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্যগুলো পালন ও সম্পাদন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com