1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জিরো পার্সেন্ট কমিশন ও মাঠকর্মীদের অভিন্ন বেতন কাঠামোর প্রস্তাব নন-লাইফে - Business Protidin
শিরোনাম :
ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি

জিরো পার্সেন্ট কমিশন ও মাঠকর্মীদের অভিন্ন বেতন কাঠামোর প্রস্তাব নন-লাইফে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নন-লাইফ টেকনিক্যাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে এ সভা আয়োজন করা হয়।

কমিটির আহবায়ক ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নন-লাইফ খাতে চলমান সমস্যা উত্তোরণ এবং অনিয়ম বন্ধে সর্বোসম্মতভাবে ৩‌টি প্রস্তাব গৃ‌হিত হয়। ‌যেগুলো ফোরামের মাধ‌্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (‌বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দফতরে পেশ করা হবে।

প্রথমত: নন লাইফ বীমা খাতে অনিয়মের মূল সমস্যা অনিয়ন্ত্রিত কমিশন প্রথা যেটি বীমা কোম্পানিগুলোকে অর্থিকভাবে দুর্বল করছে এবং নানাবিধ অনিয়মের জন্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিধায় জিরো পার্সেন্ট কমিশনের প্রস্তাব পেশ করা হয়।

দ্বিতীয়ত: মার্কেটিংয়ে নিয়োজিত কর্মীদের জন‌্য একটি অভিন্ন (বেতন কাঠামো) পে-স্কেলের প্রস্তাব করা হয়।

তৃতীয়ত: এসব প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপকভাবে ভা‌বে প্রচার প্রচারণার উ‌দ্দোগ গ্রহণের প্রস্তাব করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছিলেন, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, ঢাকা ইন্স্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, প্রভা‌তী ইন্স্যুরেন্সের সিইও মো জা‌হিদুল ইসলাম, বাংলা‌দেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সিইও মো. নূরে আলম সি‌দ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের সিইও এএনএম ফয়জুল করিম মুন্সী;

ইসলামী কর্মা‌শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম শহিদুল্লাহ, প‌্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সিইও সাজ্জাদ ইয়া‌হিয়া, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হাসান তারেক এবং স্ট্যান্ডার্ড ইন্সু্রেন্সের সিইও আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com