1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বঙ্গবন্ধু সুরক্ষা বীমার নামের পরিবর্তে হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

বঙ্গবন্ধু সুরক্ষা বীমার নামের পরিবর্তে হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র বাজারজাতকৃত একটি বীমা পলিসির নাম পরিবর্তন করা হচ্ছে। এই পলিসির নাম- বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। বর্তমান নামটি পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের প্রস্তাব করা হয়েছে।

এরইমধ্যে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেছে সংস্থাটি। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আবেদনটি গত ১৭ অক্টোবর কর্তৃপক্ষে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবনার প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলার নং-নন-লাইফ ৭৯/২০২০ এর মাধ্যমে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা” নামক একটি জনবীমা পলিসি অনুমোদন করে।

উক্ত অনুমোদনের আলোকে সাধারণ বীমা করপোরেশন দেশব্যাপী এর শাখাসমূহের মাধ্যমে বীমা পলিসিটি ইস্যু করা আসছে। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণের সুবিধার্থে আলোচ্য বীমা পলিসিটির নাম পরিবর্তন করা প্রয়োজন।

এমতাবস্থায় বিদ্যমান প্রিমিয়াম হার, টার্মস এন্ড কন্ডিশনস অপরিবর্তিত রেখে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসির শিরোনাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের মাধ্যমে বিপণনের সদয় অনুমোদনের জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com