1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাধারণ বীমা করপোরেশনের ২ পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

সাধারণ বীমা করপোরেশনের ২ পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) এবং এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) পদে সরাসারি নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

কন্ট্রোল অপারেটর পদের মৌখিক পরীক্ষার আগামী ২৪ নভেম্বর (রোববার) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম সেশন এবং ৫টা থেকে ৭টা পর্যন্ত দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হবে।  এ পদের মৌখিক পরীক্ষায় মোট ২৪ জন অংশ নেয়ার কথা রয়েছে।

এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর (রোববার)। এদিন বিকেল ৩টা থেকে আয়োজিত এ পদের মৌখিক পরীক্ষায় মোট ৯ জন অংশ নেয়ার কথা রয়েছে।

উভয় পদের মৌখিক পরীক্ষা সাধারণ বীমা করপোরেশনের বোর্ড কক্ষ (১০ম তলা, প্রধান কার্যালয়, ৩৩ দিলকুশা বা/এ, ঢাকা- ১০০০- এই ঠিকানায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় ১১ ধরণের কাগজপত্র বা দলিলাদি সঙ্গে আনতে বলা হয়েছে এবং প্রার্থীদের পরিপালনীয় ১০টি নির্দেশনা দেয়া হয়েছে।

গত ১০ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাধারণ বীমা করপোরেশনের মানব সম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীমুল ইসলাম বাবুল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com