1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নিরাপদ বিনিয়োগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের টাকা - Business Protidin
শিরোনাম :
ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার নবাবগঞ্জে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ ইউসিবির বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

নিরাপদ বিনিয়োগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ন‌্যাশনাল লাইফের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫ হাজার ৩০১ কোটি টাকা। যা এ খাতের দ্বিতীয় সর্বোচ্চ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ‌্য জানা গেছে

কোম্পানির সূত্রে জানা যায়, ২০২৩ সালের হিসাবে ন‌্যাশনাল লাইফ বিশাল অঙ্কের এই ফান্ড থেকে সরকারি ট্রেজারি বন্ড ও শেয়ারে ২ হাজার ৬৪৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ। এছাড়া কোম্পানিটি বিভিন্ন সম্পদে বিনিয়োগ আছে ৫ হাজার ৯৬৯ কোটি টাকা। যা সম্পূর্ণ নিরাপদ আছে।

এর মধ্যে শুধু গত ১ বছর অর্থাৎ ২০২৩ সালে লাইফ ফান্ডে জমা হয়েছে ৫০১ কোটি টাকা। মাত্র এক বছরে এমন সাফল্য বীমা খাতের জন্য দারুণ চমক।

জানা যায়, কোম্পানিটির এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিলো ৪ হাজার ৮০০ কোটি টাকা। তার আগের বছর লাইফ ফান্ড ছিলো ৪ হাজার ৩৮৫ কোটি টাকা।

তথ্য মতে, ২০২৩ সাল শেষে দেশে কার্যক্রম চালানো ৩৫টি জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ড বা জীবন তহবিল দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮১ কোটি টাকা।

জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বিজনেস প্রতিদিনকে বলেন, লাইফ ফান্ডে কখনো আমাদের এক টাকার জন্যও হাত দিতে হয় নাই। পুরো লাইফ ফান্ড নিরাপদ বিনিয়োগে রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com