1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভারতের শেয়ারবাজার ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ভারতের শেয়ারবাজার ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: টানা সাত কার্যদিবস ধরে নিম্নমুখী ছিল শেয়ারবাজার। এর জেরে বিনিয়োগকারী থেকে শুরু করে আর্থিক বিশেষজ্ঞ সকলেরই কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সেনসেক্স ও নিফটির এমন পতনের জন্য বিদেশি বিনিয়োগকারীদের (ফরেন পোর্টফোলিও ইনভেস্টরস বা এফপিআই) বাজার থেকে টাকা তুলে নেওয়াকেই দায়ী করেছে অধিকাংশ ব্রোকারেজ হাউজ।

তথ্য বলছে, চলতি বছরের অক্টোবরে বাজার থেকে কমে গিয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৮৫৮ কোটি টাকা। নভেম্বরের প্রথমার্ধে সেই অঙ্ক বেড়ে ২২ হাজার ৪২০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশি বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে। হঠাৎ করেই তাঁদের ভারতের বাজার থেকে মুখ ফেরানোর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন বিশেষজ্ঞরা।

বিষয়টিকে বিশদ ব্যাখ্যা করেছেন ব্রোকারেজ হাউজ ‘জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার। তাঁর কথায়, ‘‘এফপিআইদের টাকা তুলে নেওয়ার প্রবণতার নেপথ্যে মূলত তিনটি কারণ রয়েছে। সেগুলি হল, ভারতের উচ্চ মূল্যায়ন, আয় হ্রাসের উদ্বেগ এবং নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি।’’

এ বছরের নভেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা এখন পর্যন্ত অফলোডিং করেছেন ৩২ হাজার ২৫১ কোটি টাকা। কিন্তু মজার বিষয় হল, প্রাথমিক বাজার থেকে মাত্র ৯ হাজার ৯৩১ কোটি টাকা তুলেছেন তাঁরা। ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’ এবং গাড়ি নির্মাণকারী কোম্পানি ‘হুন্ডাই’-এর বিপুল অঙ্কের আইপিওর আকর্ষণ এখনও তাঁদের চুম্বকের মতো টানছে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের কথায়, সেকেন্ডারি মার্কেটে বড় আইপিওর মাধ্যমে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা এফআইআই) কিছু স্টক বিক্রি প্রাথমিক বাজারে ভারসাম্য আনতে সাহায্য করেছে। বছর শেষ হয়ে আসায় এফআইআইগুলি যে বিক্রির পরিমাণ কমিয়ে দেবে, সেটাই প্রত্যাশিত।

বিজয়কুমার জানিয়েছেন, ট্রাম্পের জয় আমেরিকার ইক্যুইটি এবং বন্ড মার্কেট দু’টিকেই প্রভাবিত করেছে। নির্বাচনে কর্পোরেট কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই রিপাবলিকান নেতা। এর ফলে তিনি জেতায় ইক্যুইটি শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। অন্য দিকে সম্ভাব্য ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির কারণে বন্ডের বাজার প্রভাবিত হয়েছে। এই দু’টি কারণে বিদেশি লগ্নিকারীরা ভারতের থেকে মুখ ফেরাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com