1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইফ বীমা কোম্পানির স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির জন্য বিআইএ’র মতবিনিময় - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

লাইফ বীমা কোম্পানির স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির জন্য বিআইএ’র মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানিগুলোতে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহক, স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে এসোসিয়েশনের কনফারেন্স রুমে সভাটি হয়।

সভায় বিভিন্ন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিআইএ-এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। সভার শুরুতে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স মেনে চলার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, মো. জালালুল আজিম এবং মো. গোলাম কিবরিয়া।

সভায় চেয়ারম্যানবৃন্দ লাইফ বীমা খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com