1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর কাওরানবাজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মোঃ জালালুল আজিম।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন.সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম।

এছাড়াও পাবলিকেশন সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মোঃ আব্দুল মতিন সরকার প্রমুখ।

সভায় ফোরামের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন-মোঃ জালালুল আজিম-সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নির্বাচন কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আজহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com