1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা দাবি পরিশোধে বেশি গুরুত্ব দেয়া উচিত: কাজিম‌ উদ্দিন - Business Protidin
শিরোনাম :
বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা

বীমা দাবি পরিশোধে বেশি গুরুত্ব দেয়া উচিত: কাজিম‌ উদ্দিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম‌ উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) বীমা খাতের সাংবাদিকদের সংগঠন আইআরএফ এর সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কাজিম উদ্দিন বলেন, বীমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বীমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বীমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বীমা কোম্পানির উচিত বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া।

তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।

আইআরএফ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ার।

বিজয়নগরে আল-রাজী টাওয়ারে সিএমজেএফ অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com