1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। আগামী ২৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. জালালুল আজিম।

এবারের নির্বাচনে প্রেসিডেন্টসহ সংগঠনের ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোডম্যাপ অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৩ ফেব্রুয়ারী বিকেল ৫ টায়। নমিনেশন ফরম সংগ্রহ ও জমা ১৪-১৬ ফেব্রুয়ারী। বৈধ প্রার্থীতা যাচাইয়ের তালিকা প্রকাশ ১৭ ফেব্রুয়ারী বিকেল ৫ টায়। চূড়ান্ত ফলাফল প্রকাশ ২৭ ফেব্রুয়ারী।

এবারের ভোটে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, দু’জন জয়েন্ট সেক্রেটারি, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com