1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইফ বীমার ১০ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ, না দিলে ব্যবস্থা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

লাইফ বীমার ১০ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ, না দিলে ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির ২০২৪ সালের ব্যবসা সমাপনী হিসাবসহ ১০ বছরের তথ্য চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নির্ধারিত ফরমে আগামী ৩১ জানুয়ারির মধ্যে কর্তৃপক্ষে এসব তথ্য দাখিল করতে বলা হয়েছে।

কোম্পানিগুলোকে হুশিয়ারি করা হয়েছে, নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ৬ জানুয়ারি বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক লাইফ বীমা কোম্পানিসমূহ এবং করপোরেশনের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ব্যবসার হিসাব সমাপন করে সংযুক্ত ছক (বীমা ব্যবসার সমাপনী প্রতিবেদন, পত্রের সাথে সংযুক্ত ফরম এ,বি ও সি) অনুযায়ী উপাত্ত দ্বারা প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিএফও কর্তৃক সত্যায়িত করে ৪ সেট নথি আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে প্রদর্শিত ১ম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে হতে হবে এবং ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পর প্রদর্শিত ব্যাংক জমা ২০২৫ সালের ব্যবসা হিসেবে গণ্য হবে।

এক্ষেত্রে প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের বিপরীতে কালেকশন ইন হ্যান্ড/ ক্যাশ ইন ট্রানজিট/ কালেকশন কন্ট্রোল এ্যাকাউন্ট/ ব্রাঞ্চ কন্ট্রোল এ্যাকাউন্ট শিরোনামে কোন অর্থ প্রদর্শন করা যাবে না।

এ ছাড়াও ব্যবসায় সমাপনী বিবরণীতে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম শিরোনামে (নবায়ন প্রিমিয়ামের বিপরীতে প্রদর্শন করা হয়) প্রদর্শিত অর্থের যে অংশ উক্ত বিবরণী দাখিলের পর হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আদায় হবে মর্মে প্রতীয়মান হয় তা কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।

বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক ২০২৪ সহ বিগত ১০ বছরের তথ্যাদি দ্বারা কী ফিনান্সিয়াল ইন্ডিকেটরস এবং স্টেটমেন্ট অব দ্যা রিকনসিলিয়েশন সংক্রান্ত বিবরণী সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com