1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬ মাসে ১০০ কোটি টাকার ব্যবসা আলফা লাইফের - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

৬ মাসে ১০০ কোটি টাকার ব্যবসা আলফা লাইফের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি থেকে জুন) ১০০ কোটি টাকা ব্যবসা করেছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

বীমা কোম্পানি আলফা লাইফ ২০২০ সালে ১৯ কোটি ৩ লাখ ৮৮ হাজার ৯৭৪ টাকার, ২০২১ সালে ৬০ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮৮৬ টাকার, ২০২২ সালে ১৫৩ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৯৩০ টাকার, ২০২৩ সালে ২১২ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৪ টাকার ব্যবসা করেছে। এবং সর্বশেষ জুন-২০২৪ ক্লোজিং পর্যন্ত কোম্পানিটি ১০০ কোটি টাকার অধিক ব্যবসা করেছে।

জানা যায়, আলফা লাইফের পরিশোধিত মুলধন ৫০ কোটি টাকা। লাইফ ফান্ডের পরিমাণ ১৭৫ কোটি টাকার অধিক (অনিরীক্ষিত)।

এদিকে ২০২৪ সালের জুন পর্যন্ত ব্যাংক এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ ১২৫ কোটি টাকা। লাইফ ফান্ডের বাকী টাকা গাড়ী এবং অ্যাসেট।

সম্পূর্ণ ডিজিটালাইজেশন আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ৭ কর্মদিবসে বীমা দাবি পরিশোধে বদ্ধপরিকর। কোম্পানিটির প্রায় ২ লাখ ২০ হাজার বীমা গ্রাহক এবং ২৫ হাজারের বেশি মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছে।

উল্লেখ, কোম্পানিটি জীবন বীমা খাতে সর্বোচ্চ মূলধন নিয়ে শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে।বর্তমানে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক অনুমোদিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) দিয়ে কোম্পানি পরিচালিত হচ্ছ। গ্লােবাল ইকোানোমিকস (ইউকে) এবং বাংলা ইভেন্ট (সৌদি আরব) কর্তৃক সেরা লাইফ ইন্স্যুরেন্স পদক অর্জন। এছাড়াও গ্রাবাল ইকোনোেমিকস (ইউকে) কর্তৃক বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামীক লাইফ ইন্স্যুরেন্স পদক অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com