1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আলফা ইসলামী লাইফ - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আলফা ইসলামী লাইফ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে গত সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে কোম্পানি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোম্পানির এইচআর অ্যান্ড এডমিন বিভাগের প্রধান মো. এমরান হোসেন হোয়াটসঅ্যাপ বার্তায় প্রতিবাদটি পাঠান।

প্রতিবাদেলিপিতে তিনি বলেন, প্রতিবেদন সম্পর্কে কোম্পানির মন্তব্য বিস্তারিত উপস্থাপন করা হলো।

প্রতিবাদে বলা হয়, আলফা ইসলামী লাইফ বীমা আইন মেনে পরিচালনা হচ্ছে। কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে তামাদি পলিসি, মৃত্যুদাবি, সমর্পণদাবিসহ সংশ্লিষ্ট সকল তথ্য সংরক্ষণ করছে প্রতিষ্ঠানটি। এই কোম্পানি কোনো তথ্য বিকৃত বা গোপন করে না। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল নির্দেশনা পরিপালনে আলফা লাইফ সদা সচেষ্ট। এই সদিচ্ছা থেকে প্রতিষ্ঠানটি যথা সময়ে বীমা দাবি শতভাগ পরিশোধের চেষ্টা করছে। যার ধারাবাহিকতায় বীমা খাতে দাবি পরিশোধের ক্ষেত্রে ‘নাম্বার ওয়ান’ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে আইডিআরএ।

আরও বলা হয়, সাফল্যের এই ধারাবাহিকতায় গ্রাহকপ্রকাশিত স্বার্থ সুরক্ষায় প্রতিটি বীমা পলিসির ক্ষেত্রে আলাদা নজর দেওয়া হচ্ছে, কমিয়ে আসছে তামাদি পলিসি। সেবার গুণগতমান এবং সকল আর্থিক সূচকে কোম্পানিকে এগিয়ে নিতে যথেষ্ট মনোযোগী আলফা লাইফ। জনগণের কল্যাণে শতভাগ বীমা দাবী পরিশোধ করে ভবিষ্যতে এই কোম্পানি আরও এগিয়ে যাবে।

এতে বলা হয়, আমরা গ্রাহক সেবায় নজরকাড়া অবদান রাখতে চাই। সেক্ষেত্রে কোম্পানির স্বার্থ, পলিসি হোল্ডারদের সুবিধা ও ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিষ্ঠান পরিচালনায় এবং গ্রাহক স্বার্থ এ সকল সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয়। যার কারণে সুশাসন ও সফলতার স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে আলফা লাইফ।

আমরা আশা করি এভাবে সম্মানিত হওয়ার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ। এজন্য আমরা সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com