1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রভাতী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

প্রভাতী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বীমা পলিসি ইস্যুর ক্ষেত্রে ট্যারিফ রেট লঙ্ঘন এবং ইস্যুকৃত সকল পলিসির তথ্য আইআইএমএস’কে প্রদান না করায় প্রভাতী ইন্স্যুরেন্সকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২৭ জানুয়ারি) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রভাতী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়েছে আইডিআরএ।

প্রভাতী ইন্স্যুরেন্সকে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুসারে এই জরিমানা করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর জরিমানার অর্থ পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ধারা ১৭ মোতাবেক কর্তৃপক্ষের সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি) কর্তৃক নির্ধারিত ট্যারিফ রেট অনুসরণ করে সকল নন-লাইফ বীমা কোম্পানির ব্যবসা করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ প্রভাতী ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরির্দশন করে কোম্পানিটির ২০২২ সালে ইস্যুকৃত পলিসিসমূহ থেকে দ্বৈবচয়নে বাছাইকৃত ৫৮টি পলিসির মধ্যে ৫টি পলিসির ক্ষেত্রে ট্যারিফ রেটে ব্যবসা না করে কম রেটে ব্যবসা করার সত্যতা পাওয়া গেছে। যা বীমা আইন, ২০১০ এর ১৭ ধারার লঙ্ঘন। এই প্রেক্ষিতে আইনের ধারা ১৩০ মোতাবেক প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

অপরদিকে ২০২০ সালের ৫ মার্চ কর্তৃপক্ষের জারিকৃত নির্দেশনা মোতাবেক ১ নভেম্বর ২০১৯ পরবর্তী সকল পলিসির তথ্য কর্তৃপক্ষের আইআইএমএস (সাবেক ইউএমপি) এ প্রেরণের নির্দেশনা প্রদান করলেও প্রভাতী ইন্স্যুরেন্স তা প্রদান করেনি। যা কর্তৃপক্ষের নির্দেশ পরিপালনে ব্যার্থ হিসেবে পরিলক্ষিত হয়। কর্তৃপক্ষের আইআইএমএস (সাবেক ইউএমপি) এ ২০২২ সালে ইস্যুকৃত সকল পলিসির তথ্য প্রদান না করায় কর্তৃপক্ষ প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com