1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ পেলেন মোহাম্মদ সেলিম - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ পেলেন মোহাম্মদ সেলিম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএ-এর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়। তবে তিনি কবে থেকে কোম্পানিটিতে কাজে যোগদান করেছেন তা উল্লেখ করা হয়নি।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৩ কোটি ৮৮ লাখ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১টি।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫.৭১ শতাংশ শেয়ার রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com