1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির চলমান সংকটে কমিশনের পাশে থাকার আশ্বাস ডিএসইর চেয়ারম্যানের - Business Protidin
শিরোনাম :
ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয়

বিএসইসির চলমান সংকটে কমিশনের পাশে থাকার আশ্বাস ডিএসইর চেয়ারম্যানের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাকচেঞ্জ কমিশনের (বিএসইসি) চলমান সংকটে কমিশনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলামের।

রোববার (০৯ মার্চ) বিএসইসির-স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, যা ঘটার ঘটে গেছে, এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করছি তারা যেন হতাশ না হন। চলমান সমস্যা সমাধান হয়ে যাবে। বাজারের সার্ভেল্যান্স কার্যক্রম পূর্ণাঙ্গভাবে তদারকিতে থাকবে, এতে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে তাগিদ দিয়ছি।

তিনি বলেন, চলমান সংকটে যারা প্রকৃত অপরাধী তারা আইনের আলোকে শাস্তি পাক সেটা আমরা প্রত্যাশা করবো। তবে নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায় সেটা গুরুত্ব দিয়ে দেখার জোর দাবি জানিয়েছি।

মোমিনুল ইসলাম বলেন, বাজারে যতটুকু নেগেটিভ প্রভাব পড়েছে তা তো ফিরানো সম্ভব নয়। তবে আমরা বিনিয়োগকারীদের আশাহত না হওয়ার অনুরোধ করবো। এই সমস্যার জন্য যারা দায়ী তারা শাস্তি আওতায় আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com