1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আত্মসাতের টাকা উদ্ধারের দাবিতে ফারইস্টের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

আত্মসাতের টাকা উদ্ধারের দাবিতে ফারইস্টের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের জীবন বিমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফের আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবিতে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা মানববন্ধন করেছেন।

গত রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফারইস্ট লাইফের এএমডি আব্দুর রহিম ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এছাড়াও মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানির সিএফও রুহুল আমিন খান, কোম্পানির ইভিপি মোজাম্মেল হক শাহীন, ইভিপি মোস্তফা জামান হামিদি, ইভিপি হামিদুর রহমান আজাদ, এসভিপি ও আইন কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. বাংলাদেশের শীর্ষ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। দেশের আনাচে-কানাচে প্রতিটি মানুষের কাছে এ প্রতিষ্ঠানটির সুনাম ছিল। প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মসংস্থান হয়েছিল দেশের লাখো বেকার যুবকদের।

তারা বলেন, সচ্ছল ও অসচ্ছল লাখ লাখ মানুষ ফারইস্টে বীমা করেছিল। স্বপ্ন দেখেছিল শেষ বয়সে এসে সুন্দরভাবে জীবন যাপন করার। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে পতিত আওয়ামী সরকারের দোসর গুটি কয়েক লোক। বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে দেশের শীর্ষ বীমা কোম্পানিটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।

কোম্পানির অর্থ আত্মসাতের মূল হোতা ছিলেন- কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান এম এ খালেক এবং সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহ। এদের সহযোগী হিসেবে কাজ করেছিল কোম্পানির সাবেক সেক্রেটারি আব্দুল আজিজ, হেড অব এইচ আর হেমায়েত উদ্দিন, হেড অব ব্যাংকিং আব্দুর রাজ্জাক, হেড অব অডিট কামাল হোসেন, হেড অব আইটি মাজেদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী আজহার উদ্দিন।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে ইতোমধ্যে মামলা করা হয়েছে।

ফারইস্টের টাকা আত্মসাতের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com