1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইপিও সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর মতামত আহ্বান - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

আইপিও সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর মতামত আহ্বান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ই-মেইল যোগে মতামত প্রেরণ করা যাবে। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’র বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এরই ধারাবাহিকাতায়, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’র বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’র উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে। নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’ বিষয়ে টাস্কফোর্স প্রদত্ত সুপারিশের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা: suggestion.iporules@sec.gov.bd

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com