1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঈদের ছুটি ও অফিস খোলা নিয়ে আইডিআরএ’র নির্দেশনা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ঈদের ছুটি ও অফিস খোলা নিয়ে আইডিআরএ’র নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ছুটি এবং অফিস খোলা রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটির ওয়েবসাইটে গত সোমবার (১২ মে) এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুসারে, আসন্ন ঈদ-উল-আজহায় দেশের বীমা খাতেও ১০ দিন ছুটি থাকবে। একইসঙ্গে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে বীমা খাতের সকল অফিস।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৭ মে যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি সরকারি বেসরকারি সকল অফিসের জন্য প্রযোজ্য।

তাই বীমা খাতের জন্য আলাদাভাবে কোন নির্দেশনা জারি করা হয়নি। ওই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে বীমা খাতের সকল অফিসে ছুটি এবং খোলা রাখার বিষয়টি কার্যকর হবে বলেও জানান সাইফুন্নাহার সুমি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৫ জুন থেকে শুরু হবে এবারের ঈদ-উল-আজহার ছুটি। সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে সর্বমোট ১০ দিন বন্ধ থাকবে এবং ১৫ জুন খুলবে সকল সরকারি অফিস।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com