1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইইউ পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ইইউ পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

বাণিজ্য ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন।

ট্রাম্প জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে ইতিবাচক ফোনালাপের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ঘটনার মধ্য দিয়ে ট্রাম্প আরেকবার বাজারকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিলেন।

গত শুক্রবার তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১ জুন থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপিত হবে। কিন্তু শেষমেশ তিনি আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন। এভাবে সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে আবার ফিরে আসার নজির তিনি আগেও স্থাপন করেছেন।

রোববার নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভন ডার লেন বলেন, তিনি এখন গুরুতর আলোচনায় বসতে চান। তিনি অনুরোধ করেন ১ জুনের পরিবর্তে ৯ জুলাই পর্যন্ত সময় দেওয়া হোক। আমি তাতে রাজি হয়েছি।’

এর আগে এপ্রিল মাসেও ট্রাম্প ইইউর পণ্যে ২০ শতাংশ প্রতিশোধমূলক শুল্কের ঘোষণা দিলেও তা কার্যকর করেননি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আলোচনা দ্রুত শুরু হবে।’ অন্যদিকে ভন ডার লেন এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। ইউরোপ প্রস্তুত; আমরা দ্রুতই দৃঢ়তার সঙ্গে আলোচনায় বসতে চাই। ভালো চুক্তি করতে হলে আমাদের ৯ জুলাই পর্যন্ত সময় লাগবে।’

এ ঘোষণার পর সোমবার এশিয়ার পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে। চীনের সাংহাই সূচক বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। তবে হংকংয়ের হ্যাংসেং সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমে গেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান বাণিজ্য বাধা ও নিজেদের বাণিজ্যঘাটতি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ছিল ২৩৬ বিলিয়ন বা ২৩ হাজার ৬০০ কোটি ডলার।

সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বস্ত্রশিল্প যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার প্রয়োজন নেই। ট্রাম্প তাঁর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা আর জুতা বা টি-শার্ট বানাতে চাই না, আমরা সামরিক সরঞ্জাম ও বড় বড় পণ্য বানাতে চাই। কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজ করতে চাই।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com