1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ার ধারণে বীমা আইন লঙ্ঘন রিপাবলিক ইন্স্যুরেন্সের - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

শেয়ার ধারণে বীমা আইন লঙ্ঘন রিপাবলিক ইন্স্যুরেন্সের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইন ও শ্রম আইনেরও লঙ্ঘন পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই অনিয়ম খুঁজে পেয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা আইন ২০১০ এর ধারা ২১ এর সিডিউল ১ অনুযায়ি প্রতিটি সাধারন বীমা কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের অবশ্যই কমপক্ষে ৬০ শতাংশ মালিকানা থাকতে হবে। তবে রিপাবলিক ইন্স্যুরেন্সের এ মালিকানার হার ৪০.৪৮ শতাংশ।

রিপাবলিক ইন্স্যুরেন্সে ২০১৪ সাল থেকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয় বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। তবে ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন এই বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

এই বীমা কোম্পানিটিতে আইন অনুযায়ি সঠিকভাবে গ্রাচ্যুইটি ফান্ড গঠন করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.৫২ শতাংশ। কোম্পানিটির সোমবার (২৬ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৫ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com