1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ট্রাম্পের শুল্ক আরোপ আদালতে স্থগিত, শেয়ার সূচকের উত্থান - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ট্রাম্পের শুল্ক আরোপ আদালতে স্থগিত, শেয়ার সূচকের উত্থান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। এই খবরে বৃহস্পতিবার এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

গতকাল বুধবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এই স্থগিতের রায় দেন। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প।

জানা যায়, এ খবরে আজ এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে। ফিউচার্সের অর্থ হলো, ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময় শেয়ার বেচাকেনার দর আগাম নির্ধারণ করা। অর্থাৎ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই দুটি সূচকের অন্তর্ভুক্ত যেসব শেয়ার আছে, সেগুলোর দাম বাড়বে। এ ছাড়া জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উত্থান হয়েছে ১ শতাংশ। অন্যান্য শেয়ারবাজারেও সূচকের উত্থান হয়েছে। তবে সূচকের যে খুব বেশি উত্থান হয়েছে, তা নয়।

শুল্ক স্থগিতের খবরে আজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৫ শতাংশ হারে বেড়েছে।

তবে বিশ্ববাজারে সোনার দাম আজ আউন্সপ্রতি ২৩ ডলার কমেছে। সোনার দাম কমলেও রুপার দাম বেড়েছে আউন্সপ্রতি ১৫ সেন্ট।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ নিক ম্যারো বলেছেন, যুক্তরাষ্ট্রের আদালতের এই রায় এশিয়ার অর্থনীতির জন্য মোটামুটি ইতিবাচক। ম্যারোর ভাষায়, ‘যেসব দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আছে, তাদের জন্য এটি কিছুটা স্বস্তির।’ তবে সবাই যে এই সুবিধা পাবে, তা নয়।

ম্যারো আরও বলেন, যেসব দেশ মূলত গাড়ি ও ইলেকট্রনিক পণ্যের রপ্তানির ওপর নির্ভরশীল—যেমন দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান—তারা এখনো নির্দিষ্ট খাতে শুল্কের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে। তাঁর মতে, এই রায়ের পরেও ট্রাম্প প্রশাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, বরং তা আরও বেড়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com