1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গার্ডিয়ান লাইফের বীমা দাবি নিষ্পত্তি বেড়েছে ৩৪ শতাংশ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

গার্ডিয়ান লাইফের বীমা দাবি নিষ্পত্তি বেড়েছে ৩৪ শতাংশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

বিজনেস প্রতিদিনি ডেস্ক: ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বীমা দাবি নিষ্পত্তি বেড়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এসময় প্রতিষ্ঠানটি প্রায় ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে নিষ্পত্তি করা ৯৬ কোটি টাকার তুলনায় বেশি। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

দৃঢ় প্রতিশ্রুতি ও পরিচালনগত দক্ষতার ফলেই উল্লেখযোগ্য এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান মৃত্যুজনিত দাবি বাবদ ৭৭ কোটি টাকা, স্বাস্থ্য সেবাজনিত দাবি বাবদ ৩৯ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি নিষ্পত্তিতে ১৩ কোটি টাকা পরিশোধ করেছে।

অন্যদিকে, ২০২৪ সালের একই সময়ে প্রতিষ্ঠানটি মৃত্যুজনিত দাবি বাবদ ৬০ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ২২ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি বাবদ ১৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গার্ডিয়ান এর দাবি নিষ্পত্তির হার ছিল ৯৭.৬৯ শতাংশ, যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। বর্তমানে, আমরা ৯৫ শতাংশ দাবি তিন কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, একদিনের মধ্যে দাবি নিষ্পত্তি করা। আমাদের সেবার মানোন্নয়নে আমরা এ প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।

উল্লেখ, বর্তমানে ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ গার্ডিয়ানের কাভারেজের আওতায় রয়েছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ৪৫০টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের (কর্পোরেট, এম্বাসি, এনজিওসহ অন্যান্য) কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করছে।

এছাড়াও, দেশজুড়ে বিস্তৃত গার্ডিয়ানের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে রয়েছে পাঁচ শতাধিক পার্টনার হাসপাতাল রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পলিসি গ্রহীতাদের জন্য স্বাস্থ্যবিষয়ক দাবি নিষ্পত্তিকে আরও সহজ ও কার্যকর করেছে। গার্ডিয়ান দেশজুড়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মানসম্পন্ন বীমা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ; প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অর্জনই এর প্রতিফলন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com