1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তৃতীয় মেয়াদে জেনিথ লাইফের সিইও অনুমোদন পেলেন এসএম নুরুজ্জামান - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

তৃতীয় মেয়াদে জেনিথ লাইফের সিইও অনুমোদন পেলেন এসএম নুরুজ্জামান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানকে তৃতীয় মেয়াদে সিইও হিসেবে নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৭ জুন) কতৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ’র চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। ইতিপূর্বে দুই মেয়াদের জন্য তিনি মূখ্য র্নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে অত্র কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এসএম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালের ১ নভেম্বর অ্যাসিস্টেন্ট ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে তিনি কোম্পানিটিতে যোগদান করেন। এরপর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে পদোন্নতি পান। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর থাকাকালে তিনি কোম্পানিটির সিইও’র চলতি দায়িত্ব পান।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা শিল্পে পেশাগত জীবন শুরু করেন এসএম নুরুজ্জামান। পরবর্তীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ এক যুগ সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বও পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর উন্নয়ন প্রশাসন পদে কর্মরত ছিলেন।

শিক্ষা জীবনে কৃতিত্বে অধিকারী এসএম নুরুজ্জামান বীমা শিল্পের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। ইসলামী বীমা ব্যবসার ওপর তিনি গবেষণাধর্মী লেখালেখিও করছেন। পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে ভারত, নেপাল, সিংগাপুর, মালদ্বীপ, মালেয়শিয়া, সৌদি-আরব ও সংযুক্ত আরব-আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

১৯৭৯ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন এসএম নুরুজ্জামান। বাবা মো. আবদুল কুদ্দুস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মা জামিনা বেগম গৃহিনী। ব্যক্তিগত জীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা এস এম নুরুজ্জামান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com