1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইএমএফের দুই কিস্তির টাকা একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

আইএমএফের দুই কিস্তির টাকা একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অবশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুই কিস্তির ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এটি তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ।

আগামী দুইদিনের মধ্যে ঋণের অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, আইএমএফের নির্বাহী পর্ষদ এই অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে। এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সহায়তা করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ-এর প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে দেওয়া ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার (রিভিউ) প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন করা হয়।

সোমবার (২৩ জুন) রাতে দুই কিস্তির প্রস্তাব অনুমোদিত হওয়ার পর বাকি থাকবে ১২৯ কোটি ডলার, যা পাওয়া যাবে আরও দুই কিস্তিতে।

এখানে উল্লেখ্য যে, চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরে। বিভিন্ন কারণে সেটি পেতে ছয় মাস সময় বেশি লেগেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com