1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১০ বীমা কোম্পানিকে অর্ধকোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

১০ বীমা কোম্পানিকে অর্ধকোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

১০টি নন-লাইফ বীমা কোম্পানিকে জরিমানা করেছে এ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অতিরিক্ত ব্যয় ও সরকারি সিকিউরিটিজে নির্ধারিত পরিমান বিনিয়োগ না করায় এ জরিমানা করা হয়েছে।

জানা যায়, ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করায় ৭টি কোম্পানিকে মোট ৩৩ লাখ টাকা, সরকারি সিকিউরিটিজে নির্ধারিত পরিমান বিনিয়োগ না করায় ৪টি কোম্পানিকে আরও ২০ লাখ টাকাসহ মোট ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৩ জুন আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশিত ‘জরিমানা সংক্রান্ত তথ্য ২০২৪’ শিরোনামের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখা এই তথ্য প্রকাশ করেছে।

২০২৪ সালের বিভিন্ন সময় কোম্পানিগুলোর ওপর এসব জরিমানা করা হয়েছে।

আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয়ের প্রকৃত অবস্থা জানতে ২০২২ সালে কোম্পানিগুলোর অফিস পরিদর্শন করে কর্তৃপক্ষের পরিদর্শন দল। এতে বেশ কয়েকটি কোম্পানির অতিরিক্ত ব্যয়সহ নানান অনিয়মের চিত্র উঠে আসে।

পরবর্তীতে এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষে দ্বিপক্ষীয় শুনানি হয়। এরপর জরিমানা করা হয়। ইতিমধ্যে ৯টি কোম্পানি জরিমানার টাকা পরিশোধও করেছে। একটি কোম্পানি জরিমানা পরিশোধের জন্য সময় চেয়েছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করে জরিমানা দেওয়া বীমা কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য অনুযায়ী, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে ২ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই কোম্পানিগুলো ইতিমধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই কোম্পানিটি এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। কোম্পানি কর্তৃপক্ষ এই অর্থ পরিশোধের জন্য সময় চেয়েছে।

আর সরকারি সিকিউরিটিজে আবশ্যিক ৭ দশমিক ৫০ শতাংশ বিনিয়োগ না করায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, ঢাকা মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্সকে।

ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করা ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের শর্ত পূরণ না করে সর্বোচ্চ ৮ লাখ টাকার জরিমানা দিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com