1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চীনের জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৭ শতাংশের বেশি - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

চীনের জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৭ শতাংশের বেশি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাণিজ্য ডেস্ক: চীনের শুল্ক দপ্তর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে চীন মোট ৪ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা দৈনিক হিসেবে প্রায় ১ কোটি ২১ লাখ ব্যারেল।

জানা যায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে গত জুন মাসে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই আমদানি পরিমাণ মে মাসের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও ইরান থেকে আমদানি বাড়ানো এবং দেশের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর পুনরায় পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করাই এই প্রবৃদ্ধির মূল কারণ।

বিশ্ববিখ্যাত ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের জ্বালানি বিশ্লেষক মুইউ জু জানান, চীনে বসন্তকালীন রক্ষণাবেক্ষণ শেষে বেশিরভাগ পরিশোধনকারী প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনে ফিরেছে। ফলে জুনে দৈনিক জ্বালানি তেলের চাহিদা মে মাসের ১ কোটি ৪৮ লাখ ব্যারেল থেকে বেড়ে হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ব্যারেল।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই আমদানি প্রবণতা বৈশ্বিক তেলবাজারে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক রপ্তানিকারক দেশগুলোর জন্য এটি একটি বড় বাজার-সংকেত হতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com