1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তথ্যচুরির মামলা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তথ্যচুরির মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) লাইফ মেম্বার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে ফারইস্ট লাইফ।

মামলার অন্যন্য আসামিরা হলেন- ফারইস্ট লাইফের আইটি বিভাগের ইনচার্জ লোকমান ফারুক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওসমান গনি।

ফারইস্ট লাইফের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন গত ৪ আগস্ট শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৯, ২১ ও ২২ ধারায় এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ফারইস্ট ইসলামী লাইফে ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে প্রতারণার মাধ্যমে তথ্য ভান্ডারে প্রবেশ করে ৫৫ হাজার ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল নাম্বার, বেতন-ভাতা, কর্মচারীর পরিচিতি নাম্বারসহ গোপনীয় তথ্যপাচার সাবলাইন নামক একটি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে।

এসব তথ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর জীবন ও সম্পদ হুমকির মধ্যে রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে মো. জসিম উদ্দিন বলেন, আমি কোম্পানির আইন কর্মকর্তা। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই মামলা করা হয়েছে।

তথ্যপাচারের বিষয়ে জানতে আইডিআরএ’র লাইফ সদস্য আপেল মাহমুদকে ফোন দিলে তিনি কেটে দেন। তাই এই বিষয়ে তার মতামত জানার সুযোগ হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com