1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অস্বাভাবিক ১২৬ শতাংশ বেড়েছে জিকিউ বলপেনের শেয়ার দর - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

অস্বাভাবিক ১২৬ শতাংশ বেড়েছে জিকিউ বলপেনের শেয়ার দর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই মাসের ব্যবধানে শেয়ারদরে অস্বাভাবিক উত্থান হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জুনের শেষে কোম্পানিটির শেয়ারদর যেখানে ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ দাম বেড়েছে ২০১ টাকা ৫০ পয়সা বা ১২৬ শতাংশ। একই সঙ্গে লেনদেনের পরিমাণও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিষয়টি ‘সন্দেহজনক’ হিসেবে দেখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর পেছনে কোনো কারসাজি থাকলে তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাকে (সিআরও) নির্দেশ দিয়েছে বিএসইসি।

সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com