1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ ১ হাজার ৪৪১ কোটি টাকা লেনদেন - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ ১ হাজার ৪৪১ কোটি টাকা লেনদেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। চলতি বছরে এটাই রেকর্ড লেনদেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে বছরের রেকর্ড লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮ টির, কমেছে ১২৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৫ টি কোম্পানির বাজারদর।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com