1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তারুণ্যের উৎসব উদযাপনে গ্রাহক সেবা পক্ষ পালন করবে বীমা খাত - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

তারুণ্যের উৎসব উদযাপনে গ্রাহক সেবা পক্ষ পালন করবে বীমা খাত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের লক্ষ্যে বীমা খাতে গ্রাহক সেবা পক্ষ পালনের ঘোষণা দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ১৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পক্ষ পালন করা হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে। এই উৎসবের অংশ হিসেবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে দু’টি কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্মসূচী দু’টি হলো- তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তথা বীমার মাধ্যমে ভবিষ্যত রক্ষাকবচ তৈরির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ‘তরুণদের বীমা বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ গ্রহণ।

জীবন ও সম্পদের সুরক্ষায় তরুণদের জন্য উপযুক্ত বীমা পরিকল্প উদ্ভাবন ও তাদেরকে উৎসাহিত করতে ‘জুলাই বিপ্লবকে উপজীব্য করে তরুণদের জন্য নতুন বীমা পরিকল্প উদ্ভাবন’ কর্মসূচি বাস্তবায়ন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com