1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নন-লাইফের মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বিআইএ - Business Protidin
শিরোনাম :
বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি ব্যাংক খাতে তারল্য ছাড়া সব আর্থিক সূচকে অবনতি পাঁচ ব্যাংকের আমানত ফেরত বিবেচনায়, পাচার হওয়া অর্থ চিহ্নিত: অর্থ উপদেষ্টা চার দিন বন্ধ হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার মোবাইল ব্যাংকিংয়ে কঠোরতা, ব্যাংক থেকে নগদ টাকা তোলার ভিড়

নন-লাইফের মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বিআইএ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাত বিষয়ে অঙ্গীকার নিতে নন-লাইফ মুখ্য নির্বাহীদের বৈঠক ডেকেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে বৈঠকের নোটিশে বলা হয়েছে, গত সভার সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।

নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সূত্রে জানা গেছে, বৈঠকে নন-লাইফের ব্যবসা পরিচালনার বিষয়ে মুখ্য নির্বাহীদের কাছ থেকে ৭টি বিষয়ে অঙ্গীকার নেয়া হবে। এই অঙ্গীকারের বিষয়ে ইতোমধ্যেই নোটিশের সাথে একটি অঙ্গীকারনামা ও স্বাক্ষরের জন্য নির্ধারিত ছক করে পাঠানো হয়েছে। অঙ্গীকারনামার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, এই অঙ্গীকার গোপন থাকবে।

এছাড়াও যেসব বিষয়ে অঙ্গীকার নেয়া হবে বলে জানা গেছে, তা হলো- বীমা খাতে লাগামহীন ও অবৈধ প্রতিযোগিতা, অতিরিক্ত কমিশন এবং অনৈতিক প্রলোভন পরিহার; বীমা আইন, ২০১০ ও সংশ্লিষ্ট বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ; অন্য প্রতিষ্ঠানের চলমান বা নবায়নযোগ্য ব্যবসা অনৈতিকভাবে স্থানান্তর না করা; অধীনস্থ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও এজেন্টদের মাধ্যমে অনৈতিক কার্যক্রম রোধ; নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত শূন্য (০%) এজেন্ট কমিশন হারে নির্দেশনা নিষ্ঠা ও সততার সঙ্গে বাস্তবায়ন। এসব অঙ্গীকার কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হলে তা মেনে নেয়ারও অঙ্গীকার নেয়া হবে মুখ্য নির্বাহীদের কাছ থেকে।

তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অঙ্গীকার নেয়া ও অঙ্গীকার ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার এখতিয়ার বীমা মালিকদের সংগঠন বিআইর’র আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে তাদের মতে, এ ধরণের অঙ্গীকার নেয়া বিআইএ’র কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করবে কিনা সে বিষয়ে সচেতন থাকা দরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com