1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা করপোরেশন আইন সংশোধন বন্ধে আন্দোলনে এসবিসি কর্মচারীরা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

বীমা করপোরেশন আইন সংশোধন বন্ধে আন্দোলনে এসবিসি কর্মচারীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বীমা করপোরেশন আইন-২০১৯ সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর দিলকুশায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনে এসবিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আব্দুল রহিম, সাধারণ সম্পাদক হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান এসবিসিকে দুর্বল করার অপচেষ্টা চলছে, যা দেশের সরকারি বীমা খাতের জন্য মারাত্মক ক্ষতিকর হবে।

এসবিসির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, ‘এই আইন সংশোধন করা হলে সরকারি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। কোনোভাবেই এটি মেনে নেওয়া হবে না।’

সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘পুনর্বীমা ব্যবসা বেসরকারি খাতে চলে গেলে সরকার বিপুল রাজস্ব হারাবে এবং বীমা কোম্পানিগুলোও ঝুঁকির মুখে পড়বে।’

আগামীকাল সোমবার (১০ নভেম্বর) আইডিআরএ চেয়ারম্যানের কাছে সংশোধন প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্বারকলিপি দেওয়া হবে। তাতে ইতিবাচক সাড়া না পেলে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছেও যাবেন।

উল্লেখ্য, এসবিসি কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা কয়েক দিন ধরে বীমা করপোরেশন আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীতে ৫০ শতাংশ পুনর্বীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারি স্বার্থবিরোধী এবং এসবিসির অস্তিত্বের জন্য হুমকি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com