1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বন্ধ হচ্ছে নন-লাইফে ব্যক্তি এজেন্ট লাইসেন্স, আসছে প্রজ্ঞাপন - Business Protidin
শিরোনাম :
ভিআইপিবি অ্যাসেটের বিনিয়োগ সীমা লঙ্ঘন, তথ্য চেয়েছে বিএসইসি আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি

বন্ধ হচ্ছে নন-লাইফে ব্যক্তি এজেন্ট লাইসেন্স, আসছে প্রজ্ঞাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দেশের সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে তাদের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করার জন্য আইডিআরএ-তে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবের ভিত্তিতে ওই খাতের ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করে আইডিআরএ। নির্দেশনায় স্বাক্ষর করেন সংস্থার উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান।

নির্দেশনায় বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পর কোনো নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কমিশন সংক্রান্ত কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন করছে কিনা তা মনিটরিং করা হবে।

আইডিআরএ আরও জানিয়েছে, লোকবল সংকটের কারণে মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-কে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যে কর্তৃপক্ষ ও বিআইএ মিলিয়ে একটি ভিজিলেন্স টিম গঠন করা হবে। কোনো প্রতিষ্ঠান ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে নির্দেশনা অমান্য করলে ভিজিলেন্স টিম তা আইডিআরএ-কে জানাবে। পরবর্তীতে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে বীমা আইন, ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গত ২৫ নভেম্বর আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে দেশের সব নন-লাইফ বীমা কোম্পানিকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com