1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভারতে ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড পতনে রুপি - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ভারতে ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড পতনে রুপি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও ২৩ পয়সা কমে ৯১ দশমিক ০১-এ নেমেছে, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অচলাবস্থা এবং বাজারে স্থায়ী ডলার ক্রয় এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল মঙ্গলবার দিনের শুরুতেই রুপি ৩৬ পয়সা দুর্বল হয়ে ৯১ দশমিক ১৪-এ পৌঁছায়, যা ইতিহাসের সর্বনিম্ন দর। পরে সামান্য পুনরুদ্ধার হলেও দিন শেষে চাপ কাটেনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের শক্তি কিছুটা কমলেও রুপির পতন থামেনি।

গত পাঁচ কার্যদিবসেই ডলারের বিপরীতে রুপির মান প্রায় ১ শতাংশ কমেছে। মুদ্রা বাজার সংশ্লিষ্টদের আশঙ্কা, চলতি মাসেই ডলারের বিপরীতে রুপির দর ৯২ ছাড়াতে পারে। মঙ্গলবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে রুপি ৯০ দশমিক ৮৭ টাকায় লেনদেন শুরু করে। দিনের মধ্যে তা ৯০ দশমিক ৭৬ থেকে ৯১ দশমিক ১৪ টাকার মধ্যে ওঠানামা করে শেষে ৯১ দশমিক ০১ টাকায় বন্ধ হয়। এর আগের দিন সোমবার রুপি ৯০ দশমিক ৭৮ টাকায় বন্ধ হয়েছিল, যা আগের দিনের তুলনায় ২৯ পয়সা দুর্বল।

ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের হেড অব ট্রেজারি অনিল কুমার বানসালি বলেন, ‘ডলারের ক্রয়চাপ অব্যাহত থাকায় রুপি নতুন ইতিহাস তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন বাণিজ্য প্রস্তাব গ্রহণ না করায় দুই দেশের মধ্যে চুক্তি আলোচনা স্থবির হয়ে আছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com