1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন স্থগিত হচ্ছে - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন স্থগিত হচ্ছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাণিজ্য ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে।

আগামী শুক্রবার (০২ জানুয়ারি) থেকে লন্ডনের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্প্রতি লন্ডন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৩০ জুন সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির শেয়ার লেনদেনের জন্য ইস্যু করা গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, এআইএম রুল–১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফলে বিধি অনুযায়ী শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের পরিচালনা পর্ষদে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি বিচারাধীন থাকায় পরিচালনা পর্ষদ চূড়ান্ত হয়নি এবং সে কারণে আর্থিক প্রতিবেদন অনুমোদন করাও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি বেক্সিমকো
ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটির শুনানি নতুন করে শুরু করতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৬ সালের জানুয়ারির আগে এ বিষয়ে কোনো রায় পাওয়া কঠিন।
এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন স্থগিত হলেও দেশের পুঁজিবাজারে বেক্সিমকো

ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রভাব পড়বে না বলে জানা গেছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, শেয়ার লেনদেন স্থগিত থাকা সময়েও লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম বিধি অনুযায়ী প্রয়োজনীয় সব মূল্য সংবেদনশীল তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com