1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমায় ব্যক্তি এজেন্ট কমিশন বন্ধ কার্যকর, অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বীমায় ব্যক্তি এজেন্ট কমিশন বন্ধ কার্যকর, অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বিমা খাতে ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে ব্যবসা ও কমিশন প্রদানের পথ বন্ধ হচ্ছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওউজঅ) এক নির্দেশনায় এই খাতের সব ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে বিমা কোম্পানিগুলোর জন্য এজেন্টদের কমিশন দেওয়ার আর কোনো আইনগত সুযোগ নেই।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওউজঅ) গত ২৩ ডিসেম্বর একটি সার্কুলার (নম্বর: নন-লাইফ-১০৯/২০২৫) জারি করেছে। এই নির্দেশনার মাধ্যমে নন-লাইফ বিমাকারীদের অধীনে থাকা সব ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু উল্লিখিত তারিখ থেকে ব্যক্তি বিমা এজেন্টদের লাইসেন্স আর কার্যকর থাকবে না, তাই তাদের কোনো প্রকার কমিশন দেওয়ার সুযোগ থাকবে না।

বিমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বিমা এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কমিশন অথবা অন্য কোনো নামে পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ করার কোনো সুযোগ নেই।

নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বিমা আইন ও বিধিমালার আওতায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওউজঅ) কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায়, সব নন-লাইফ বিমাকারী প্রতিষ্ঠানকে কমিশন প্রদান নিষিদ্ধসংক্রান্ত উপরোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com