1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পদে পুনর্নিয়োগ অনুমোদন - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পদে পুনর্নিয়োগ অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বিদায় বছরের শেষ কর্মদিবস বুধবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত পৃথক দু’টি চিঠিতে এ তথ্য জানানো হয়।

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা পুনর্নিয়োগ-

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চিঠিতে উল্লেখ করা হয়, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত উপদেষ্টা পৃথ্বীশ কুমার রায় (পি কে রায়) এফসিএ’র পুনর্নিয়োগ অনুমোদন করা হয়েছে। নিয়োগপত্রের শর্তাদি যথাযথভাবে পরিপালন সাপেক্ষে তাকে ২ জানুয়ারি ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য উপদেষ্টা পদে বহাল থাকার অনুমতি দেয়া হয়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পুনর্নিয়োগ-

একই দিনে পৃথক আদেশে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আবদুল মতিন সরকার এর পুনর্নিয়োগও অনুমোদন করে আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাবলি অনুসরণ সাপেক্ষে তিনি ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত পরবর্তী তিন বছর প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com