1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক - Business Protidin
শিরোনাম :
সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ করার প্রস্তাব ডিসিসিআই’র ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, নতুন এমডি আলতাফ হোসেন ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি: অনুসন্ধানে দুদক ২০২৬-২৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ছে ১৮ শতাংশ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির ব্যাখ্যা দেয়নি একমি পেস্টিসাইডস একীভূত পাঁচ ব্যাংক ফিরে পাচ্ছেন আগের মালিকরা

আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আক্তারুল ইসলাম গণমাধ্যমকে জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, আইডিআরএ চেয়ারম্যান ছাড়াও দুদকের সাবেক দুই কমিশনারসহ মোট ১০ জন সাবেক সচিবের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হবে।

তারা হলেন— দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক ও মো. মোজাম্মেল হক খান; অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এ কাদের সরকার; সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সচিব আকতারী মমতাজ; সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান; সাবেক রেজিস্ট্রার জেনারেল ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম; সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

দুদক জানিয়েছে, ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পে অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে আরও বিস্তৃত অনিয়মের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় এ আদেশ দেওয়া হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘোষিত সম্পদের বাইরে অতিরিক্ত সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে—এমন প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাঁদের সম্পদের পরিমাণ ও উৎস যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com