1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রমজান মাসে নতুন সূচিতে চলবে বীমা অফিস - Business Protidin
শিরোনাম :
এসএমই বৈশাখী মেলা শুরু হচ্ছে রোববার, কী কী থাকছে যুদ্ধের প্রভাবে অর্থনীতির গতি কমেছে বাংলাদেশে তীব্র গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে ৫০ শতাংশ: ঢাকা চেম্বার রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন আমানতকারীদের জন্য বিশেষ ব্যবস্থা, অসুস্থ হলে পাবে ১০ লাখ টাকা 

রমজান মাসে নতুন সূচিতে চলবে বীমা অফিস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বীমা খাত সংশ্লিষ্ট সকল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

চিঠিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে কর্তৃপক্ষসহ সকল বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

চিঠিতে আরো বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৭ হিজরি থেকে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে।

পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত ওই চিঠিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com