1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জ্বালানি সাশ্রয়ে বীমা অফিসের নতুন সময়সূচি নির্ধারণ - Business Protidin

জ্বালানি সাশ্রয়ে বীমা অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলমান সংকট দূরীকরণে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বীমা কোম্পানিগুলোর অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো নির্দেশনার প্রেক্ষিতে রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।

নতুন সময়সূচি অনুযায়ী, লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে জরুরি পরিষেবাগুলো এই নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com